September 12, 2026, 1:38 am
শিরোনামঃ
বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষে ৬ জন আহত এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা মার্কিন নৌসচিবকে ধন্যবাদ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
এইমাত্রপাওয়াঃ

৪ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করলো ইসরায়েলী বািহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। দখলকৃত পশ্চিম তীরে অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকায় পৃথক একটি ঘটনায় আরও এক ফিলিস্তিনি নিহত হয়। খবর আল জাজিরার।

মঙ্গলবার পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালায় ইসরায়েল। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে আরও প্রায় ২০ জন আহত হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

গাজায় নিহত ফিলিস্তিনি তরুণকে ইউসেফ সালেম রেদওয়ান বলে শনাক্ত করা হয়েছে। তার বয়স ২৫ বছর। ফিলিস্তিনি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজার পূর্বাঞ্চলীয় খান ইউনিস শহরে তাকে গুলি করে ইসরায়েলি বাহিনী।

গাজায় ফিলিস্তিনি তরুণের হত্যার বিষয়টি নিশ্চিত করেনি ইসরায়েলি বাহিনী। তবে তারা বলছে যে, দাঙ্গাকারীরা জড়ো হয়েছিল এবং বেশ কয়েকটি বিস্ফোরক ডিভাইস দিয়ে তারা হামলার চেষ্টা করে। ইসরায়েলি বাহিনী সেখানে ড্রোন হামলা চালিয়েছে।

গত রোববার ইসরায়েল এক ঘোষণায় জানায় যে, সীমান্তে বিক্ষোভ এবং প্রতিরক্ষা কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টি মূল্যায়ণ করে তারা বেইত হ্যানউন ক্রসিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

অবরুদ্ধ গাজা থেকে বের হওয়ার একমাত্র পথ বেইত হ্যানউন। এই পথ বন্ধ হয়ে যাওয়ায় গাজা থেকে প্রায় ১৮ হাজার ফিলিস্তিনি কাজে যোগ দিতে পারছেন না। ওই পথ বন্ধ করে দেওয়ার কারণেই ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি বাহিনী গুলি ও টিয়ারগ্যাস ছুড়লে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়। গাজা উপত্যকায় গত শুক্রবার রাতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page