October 17, 2026, 9:23 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

৫৭ বছর বয়সে বিয় করলেন মেহেরপুরের সাবেক এমপি মাসুদ অরুণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ৫৭ বসন্ত পেরিয়ে অবশেষে বিয়ে করেছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য (এমপি) মাসুদ অরুণ। শুক্রবার রাতে পাত্রীর নিকটাত্মীয় চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি (ভিজে) সরকারি বালক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহাবুবুর রহমানের চুয়াডাঙ্গা শহরের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পাত্রী আমেনা খাতুন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আসমানখালীর এলাকার বন্দরভিটা গ্রামের মৃত মহাম্মদ আলীর কন্যা। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

বিয়ের অনুষ্ঠানে দু’পরিবারের সদস্য ছাড়াও মাসুদ অরুণের ঘনিষ্ঠ কয়েকজন রাজনৈতিক সহকর্মী উপস্থিত ছিলেন। তবে গত এক সপ্তাহ আগেই তাদের বিয়ে সম্পন্ন হয় বলে মাসুদ অরুনের নিকটজনরা নিশ্চিত করেছেন।

ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত মাসুদ অরুন মেহেরপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আহমদ আলীর বড় ছেলে। ৫৭ বছর বয়সে বিয়ে করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মাসুদ অরুণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষিরা।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page