October 2, 2026, 1:31 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

৫ দিনের যুদ্ধ বিরতির বিনিময়ে ৭০ নারী ও শিশু জিম্মিকে ছাড়বে হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ৫ দিনের টানা যুদ্ধ বিরতি দিলে গাজায় আটকে রাখা ৭০ নারী ও শিশুকে ছেড়ে দিতে প্রস্তুত বলে জানিয়েছে হামাস।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির সামরিক শাখা আল কাসাম বিগ্রেডের পক্ষ থেকে সোমবার (১৩ নভেম্বর) এ কথা জানানো হয়।

হামাসের টেলিগ্রাম চ্যানেলে আল কাসাম বিগ্রেডের মুখপাত্র আবু উবায়দার বক্তব্যের একটি অডিও ক্লিপ প্রকাশ হয়েছে। সেখানে তিনি বলেন, ‘পূর্ণমাত্রার যুদ্ধ বিরতি দিতে হবে ও যুদ্ধ বিরতির সময় গাজার সবখানে ত্রাণসহ মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ থাকতে হবে।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর সেখানকার ১১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ৪০ শতাংশই শিশু।

গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস। এর জবাবে ওই দিন থেকে গাজায় লাগাতার হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page