March 8, 2026, 5:45 am
শিরোনামঃ
যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচারের ভিডিও ভাইরাল খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমতল ভূমিতে চা উৎপাদনে রেকর্ড গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ নয় : ইরানে প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইরানের অধিকার : ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক ইসলামি পরিষদের প্রধান শাহরিয়ার হায়দারী বলেছেন, দেশের জ্বালানি, ওষুধ এবং অন্যান্য শান্তিপূর্ণ কর্মকাণ্ডে ব্যবহারের জন্য শতকরা ষাট ভাগ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ইরানের রয়েছে।

গতকাল (রোববার) তিনি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে বলেন, পরমাণু ক্ষেত্রে কাঙ্খিত উন্নয়নের জন্য দেশের জনগণ পশ্চিমাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে না।

তিনি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র বোর্ড অব গভর্নর্স বিশ্বের সব দেশের পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণ করার জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান কিন্তু ইরানের প্রসঙ্গ যখন আসে তখন এই প্রতিষ্ঠানটি ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকার রাজনৈতিক চাপের কারণে সঠিকভাবে কাজ করতে পারে না।

হায়দারি বলেন, আইএইএ’র পর্যবেক্ষক দল সবসময় ইরানের পরমাণূ স্থাপনাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পরিদর্শন করে এবং অনেকবার ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ বলে ঘোষণা করেছে। সেক্ষেত্রে, সম্প্রতি আইএইএ ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব পাস করেছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

হায়দারি আরো বলেন, যেহেতু ইরানের জনগণ এবং জাতীয় সংসদ পরমাণু কর্মসূচি পরিচালনার পক্ষে এবং এটি যেহেতু দেশের কৌশলগত নীতির অংশ, সে কারণে ইরানের সরকার এবং নীতি নির্ধারণী পরিষদ পশ্চিমাদের আরোপ করা সমস্ত নিষেধাজ্ঞা বানচাল করে দিতে দৃঢ় প্রতিজ্ঞ।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page