October 3, 2026, 8:32 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

৬ টি মুসলিম দেশের নাগরিকদের জন্য ভিসাহীন ভ্রমণ সুবিধা দিচ্ছে যুক্তরাজ্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যুক্তরাজ্য ৬ টি মুসলিম দেশের নাগরিকদের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিচ্ছে। দেশগুলো হলো জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান ও বাহরাইন।

নতুন বছরের ২২ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্যে প্রবেশের জন্য এসব দেশের নাগরিকদের ভিসার বদলে শুধু একটি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) লাগবে, যার আবেদন করা যাবে মাত্র ১০ ইউরোতে বা ১২০০ টাকায়।

চলতি বছরের শুরুর দিকে ২০২৫ সালের মধ্যে দেশের সীমানা ডিজিটাইজেশন ও পর্যটকদের অভিজ্ঞতা উন্নয়নের ঘোষণা দেয় ব্রিটিশ সরকার। এই ঘোষণার অংশ হিসেবে জিসিসির ছয় দেশ এবং জর্ডানের জন্য এই সুবিধা চালু করা হলো।

এসব দেশের নাগরিকরা যাতে সহজেই যুক্তরাজ্য ভ্রমণ করতে পারে, সে জন্য এই পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার। এদিকে, যে ছয় দেশের জন্য এ সুবিধা দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে জর্ডান বাদে সবগুলোই উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য।

জিসিসির আরেক সদস্য দেশ কাতার আগেই এই সুবিধা পেয়ে আসছে। দেশটির নাগরিকরা ২০২৩ সালের ১৫ নভেম্বর থেকেই ইটিএ ব্যবহার করে যুক্তরাজ্যে যেতে পারছেন।

নতুন নিয়ম অনুযায়ী, মাত্র ১০ ইউরো দিয়ে এসব দেশের নাগরিকরা যুক্তরাজ্যের ট্রাভেল পারমিটের আবেদন করতে পারবেন। এই অনুমতি নিয়ে তারা দুই বছর পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থান করতে পারবেন।

যুক্তরাজ্যের অর্থনীতিতে উপসাগরীয় দেশের পর্যটকরা বেশ গুরুত্বপূর্ণ। ২০২২ সালে এসব দেশ থেকে ৭ লাখ ৯০ হাজারেরও বেশিপর্যটক দেশটিতে ভ্রমণ করেছেন। আর যুক্তরাজ্য অবস্থানের সময় তারা ২০০ কোটি পাউন্ড খরচ করেছেন। সূত্র: জিও টিভি

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page