October 11, 2026, 2:16 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

৭০৩টি গাড়ি নিয়ে মোংলা বন্দরে মালয়েশিয়ান পতাকাবাহী জাহাজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালয়েশিয়ান পতাকাবাহী একটি জাহাজ ৭০৩টি রিকন্ডিশন গাড়ি নিয়ে মোংলা বন্দরে এসে পৌছেছে।
মোংলা কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার মাহফুজ আহমেদ শুক্রবার সকালে জানান, গতকাল দুপুরে “এমভি মালায়েশিয়া” নামক ওই জাহাজটি গাড়ি নিয়ে বন্দরের ৮নম্বর জেটিতে নোঙ্গর করে। ওইদিন দিবাগত রাতে জাহাজ থেকে গাড়ি খালাস শুরু হয়েছে।
জাহাজটিতে এক্সিও, প্রিমিও, অ্যালিয়ন, অ্যাকুয়া, প্রাডো ও মিনিবাসসহ একাধিক ব্রান্ডের গাড়ি রয়েছে। এগুলো জাপান থেকে সিঙ্গাপুর হয়ে মোংলা বন্দরে এসেছে। এর আগে এই চালানের ৫৫৯টি গাড়ি খালাস করা হয়েছিল।
এমভি মালয়েশিয়া স্টার জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপের ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, অর্থনৈতিক সংকটের কারণে গতবছরের আগস্ট থেকে বিলাসবহুল পণ্য আমদানি বন্ধ ছিল। এখন সংকট কেটে গেছে, তাই গাড়ি আমদানি বেড়েছে। চলতি মাসের ১৯ ও ২১ মে দু’টি বিদেশি জাহাজ আরও গাড়ি নিয়ে মোংলায় আসবে।
বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুল্লাহ ডন বলেন, গেল বছরের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ডলার সংকট ছিল। জানুয়ারি মাসের পর ডলার ছাড় করা হয়েছে। তাই আমরা এখন গাড়ি আমদানি করছি।
মোংলা কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার মাহফুজ আহমেদ এ বছর গাড়ি আমদানি বাড়ায় রাজস্ব বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বের মত বাংলাদেশেও প্রভাব পরেছিল। যার কারণে গাড়ি আমদানি কমে গিয়েছিল। নতুন করে গাড়ি আমদানি বৃদ্ধি পেয়েছে। আশাকরি রাজস্বও বাড়বে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page