October 2, 2026, 12:49 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

৭ অক্টোবর ইসরাইলের পতন ঘটেছে ; এখন বেঁচে আছে আমেরিকার লাইফ সাপোর্টে : ইরানি পররাষ্ট্রমন্ত্রী 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, গত ৭ অক্টোবর গাজার প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের ভেতরে যে সফল অভিযান চালিয়েছে তার মধ্যদিয়েই ইসরাইলের পতন ঘটেছে, এখন তারা বেঁচে আছে আমেরিকার লাইফ সাপোর্টে।

রোববার শেষ বেলায় আমির আব্দুল্লাহিয়ান তার এক্স পেইজে দেয়া এক পোস্টে এসব কথা বলেছেন। তিনি আরো বলেন, বিশ্ববাসী গাজার বিরুদ্ধে আমেরিকার সর্বাত্মক যুদ্ধ দেখছে।

সম্প্রতি মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শাকুরির সঙ্গে নিজের ফোনালাপের কথা উল্লেখ করে আমির আবদুল্লাহিয়ান বলেন, “আমি তাকে বলেছি এখন আমাদের পরীক্ষার দিন।”

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, আশা করা হচ্ছে মিশর কয়েক দিনের মধ্যে গাজার রাফা ক্রসিং খুলে দেবে যাতে অবরুদ্ধ উপত্যকায় মানবিক ত্রাণ এবং ওষুধ পৌঁছানো যায়।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকার হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলনের যোদ্ধারা ইসরাইলের ভেতরে নজিরবিহীন সফল অভিযান চালায়। এরপর ইসরাইল প্রতিরোধ যোদ্ধাদের নির্মূলের নামে গাজায় গণহত্যা চালাচ্ছে। এই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিষয়ে ইসরাইলের প্রতি আমেরিকা অকুন্ঠ সমর্থন দিয়েছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page