March 27, 2026, 7:37 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

৮০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় নিহত ৮০ ফিলিস্তিনির লাশ ফেরত দিয়েছে ইসরায়েল। নিহতের পর এসব মরদেহ ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছিল।

এসব লাশের মধ্যে কোন জিম্মি ছিল কি-না তা দেখতে মর্গ ও কবর থেকে তুলে নিয়ে যাওয়ার পর মঙ্গলবার তাদের ফেরত দেয়া হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এ কথা জানা গেছে।

সূত্র জানিয়েছে, ইসরায়েলে নিয়ে যাওয়া এসব লাশ রেডক্রসের মাধ্যমে হামাসকে ফেরত দেয়া হয়। তাদের গাজায় গণকবরে সমাহিত করা হয়েছে।

এ বিষয়ে ইসরায়েলী সেনাবাহিনীর পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।

ফিলিস্তিনী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ২৫০ জনকে জিম্মি হিসেবে আটক করে। এ হামলায় এক হাজার ১৪০ ইসরায়েলী নিহত হয়। গাজায় এখনও ১২৯ জিম্মি আটক রয়েছে।

এদিকে, ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েল হাসাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত ২১ হাজার ফিলিস্তিনী নিহত ও প্রায় ৫৫ হাজার আহত হয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page