September 9, 2026, 2:49 am
শিরোনামঃ
ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত  যশোর কারাগারে কয়েদির মৃত্যু ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের
এইমাত্রপাওয়াঃ

৯৯৯-এ কলে বঙ্গোপসাগরে ডুবন্ত লাইটার জাহাজ থেকে ১১ জন নাবিক উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক চট্টগ্রাম থেকে ঢাকাগামী পাথরবাহী এমভি টিটু ৫৮ নামে একটি লাইটার জাহাজ তলা ফেটে ইঞ্জিনরুমে পানি ঢুকে ভাসানচর থেকে সাত নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে ডুবতে শুরু করেছে। ১৩ জানুয়ারি শনিবার রাতে এমন তথ্য জানিয়ে ইব্রাহীম শেখ নামে জাহাজের একজন নাবিক ৯৯৯ নম্বরে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানিয়ে ফোন করেন।

এমন তথ্যের ভিত্তিতে ৯৯৯ কলটেকার কনস্টেবল সালাউদ্দিন কোষ্ট গার্ড নিয়ন্ত্রণ কক্ষ ও কোষ্ট গার্ড ইস্ট জোনে বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায় । পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এএসআই কৃষ্ণ কমল দাশ কলার এবং উদ্ধার সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোষ্ট গার্ড পূর্ব জনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ডুবন্ত জাহাজ থেকে এগার জন নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। পরে জাহাজটি সাগরে ডুবে যায়। কোষ্টগার্ড উদ্ধারকারী দলের নেতৃত্ব দেয়া চীফ পেটি অফিসার মোহাম্মদ আলী ৯৯৯কে এ বিষয়ে নিশ্চিত করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page