August 17, 2026, 10:39 am
শিরোনামঃ
রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ভেনিজুয়েলায় জয় ছিনিয়ে নিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিরোধী নেতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভেনিজুয়েলায় বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো সমর্থকদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
ব্যাপক বিতর্কিত নির্বাচনে জয়ের ঘোষণা দিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তৃতীয় বারের মতো ক্ষমতায় থাকার অঙ্গীকারের পর তিনি এই আহ্বান জানান।
এক্সে তিনি বলেছেন, ‘এটা এখন আমাদের ওপর নির্ভর করছে যে সত্য আমরা জানি তা জাহির করা। চলুন ঐক্যবদ্ধ হই। এখন সময় একে অন্যকে বিশ^াস করা। এখন সময় সক্রিয় ও দৃঢ় থাকা।’
তিনি আরো বলেছেন, ‘এখন জয়ের সময়, জয় ছিনিয়ে আনার সময়।’
উল্লেখ্য, ভেনিজুয়েলায় রোববার অনুষ্ঠিত নির্বাচনে  নিকোলাস মাদুরো তৃতীয় বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।
দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, মাদুরো ৫১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে তার প্রতিপক্ষ এডমান্ডো গঞ্জালেজকে হারিয়েছেন। গঞ্জালেজ পেয়েছেন ৪৪ দশমিক ২ শতাংশ ভোট।
তবে বিরোধী দল মি. মাদুরোর বিজয়ের ঘোষণাকে জালিয়াতি বলে বর্ণনা করেছে। তারা বলছে, বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ অন্তত ৭৩ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে নিশ্চিতভাবে বিজয়ী হয়েছেন।
এই প্রেক্ষিতে বিতর্কিত নির্বাচন ও ফলাফল প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে এসেছে বিক্ষোভকারীরা। সোমবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ মধ্য কারাকাসের রাস্তায় নেমে আসে। এই সময়ে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।
নিকোলাস মাদুরো নিজেকে প্রেসিডেন্ট পদে জয়ী দাবির পরদিনই ভেনিজুয়েলার রাজধানীতে এই বিক্ষোভ শুরু হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page