October 2, 2026, 12:17 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

জাপানে রকেট পরীক্ষাস্থলে ভয়াবহ আগুন অগ্নিকান্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাপানের স্পেস এজেন্সি সাইটে একটি কঠিন জ্বালানী এপসিলন এস রকেট পরীক্ষা করার সময় মঙ্গলবার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। টেলিভিশনের ফুটেজে এই দৃশ্য দেখা গেছে।

টোকিও থেকে এএফপি জানায়, জাপানের দক্ষিণের প্রত্যন্ত কাগোশিমা অঞ্চলে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষ এনএইচকে-এর ফুটেজে তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে বিশালাকার আগুনের কুন্ডলী ও সাদা ধোঁয়া উঠতে দেখা গেছে।

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জেএএক্সএ) এক বিবৃতিতে এএফপি’কে জানায়, ‘আজকের দহন পরীক্ষার সময় ঘটনা ছিল অস্বাভাবিক। আমরা কি ঘটেছে তা মূল্যায়ন করার চেষ্টা করছি।’ ‘এই মুহুর্তে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।’

এনএইচকে বলেছে, সকাল সারে ৮ টায় (গ্রিনীচ মান সময় ২৩৩০টায়) মিডিয়ার ৬শ’ মিটার দূরে একটি পরীক্ষার সময় এই দুর্ঘটনার সূত্রপাত হয়। এর প্রায় ৩০ সেকেন্ড পরে একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। জাপানের ‘দৈনিক সানকেই শিম্বুন’ জানায়, বিস্ফোরণের আগে একটি অনুভূমিক প্ল্যাটফর্মে স্থাপন করা রকেট ইঞ্জিন থেকে কমলা রংয়ের শিখা ফেটে বের হয়।

এরআগেও জেএএক্সএ-এর রকেট প্রোগ্রামগুলোয় বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page