August 17, 2026, 10:37 am
শিরোনামঃ
রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমা-রাশিয়া বন্দিবিনিময় ; মুক্তি পেলেন মার্কিন সাংবাদিক গার্শকোভিচসহ ২৬ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্নায়ুযুদ্ধের পর রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় বন্দিবিনিময় সম্পন্ন হলো। এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচসহ উভয় পক্ষের মুক্তি পেলেন ২৬ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের মধ্যস্থতায় সাতটি দেশ এই বন্দিবিনিময় চুক্তির সঙ্গে জড়িত। এই প্রক্রিয়ায় রুশ কারাগার থেকে ১৬ জন মুক্তি পেয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১০ জন। মুক্তির পর বন্দিদের আঙ্কারার মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হচ্ছে।

তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, ১০ রুশ বন্দি- যার মধ্যে আছে দুই শিশুও- তাদেরকে রাশিয়ায় পাঠানো হচ্ছে। এসব বন্দি যুক্তরাষ্ট্র, নরওয়ে, স্লোভেনিয়া, পোল্যান্ড, জার্মানির জেলে ছিল।

অন্যদিকে রাশিয়ার জেল থেকে ছাড়া পাওয়া ১৬ জনের মধ্যে যুক্তরাষ্ট্রের তিন নাগরিক ও এক গ্রিনকার্ডধারীসহ জার্মানির পাঁচজন বন্দি ছিলেন। সেইসঙ্গে রয়েছেন সাতজন রুশ রাজনৈতিক ভিন্নমতাবলম্বী।

খবরে বলা হয়েছে, রাশিয়ায় আটক যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচের সঙ্গে মুক্তি পেয়েছেন সাবেক মার্কিন মেরিন সেনা পল হুইলেন, রুশ-মার্কিন দ্বৈত নাগরিক অলসু কুরমাশেভা এবং আমেরিকান গ্রিনকার্ডধারী ভ্লাদিমির কারা মুর্জা। ওয়াল স্ট্রিটের প্রতিবেদনে বলা হয়েছে, তাদেরকে তুরস্কে পাঠানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন, অন্যায়ভাবে রাশিয়ায় আটক থাকা এই বন্দিরা অবশেষে বাড়িতে পৌঁছাচ্ছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page