October 3, 2026, 2:49 pm
শিরোনামঃ
নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরি আঘাতে একজন নিহত কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৬৩ ; পাঁচ দফায় মোট ২০৩৫ বিদেশিদের নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা জানিয়েছে ডব্লিউএইচও মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ : পাকিস্তান যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
এইমাত্রপাওয়াঃ

নাইজারে প্রবল বর্ষণে আরো ১৫ জনের প্রাণহানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নাইজারে ভারী বৃষ্টিতে অন্তত আরো ১৫ জনের প্রাণহানি হয়েছে। আঞ্চলিক কর্তৃপক্ষ রবিবার এ কথা জানিয়েছে।
গত জুন মাস থেকে আফ্রিকার সাহেল অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। এতে এ পর্যন্ত দেশটিতে অন্তত ২১৭ জনের প্রাণহানি হয়েছে।
বৃষ্টির কারণে সাড়ে তিন লাখেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে গত সপ্তাহে বন্যার পানি বেড়ে দেশের অন্যান্য অঞ্চলের সাথে রাজধানী নিয়ামির যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে।
নাইজারে শুক্রবার দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী ও অর্থনৈতিক রাজধানী মারাদিতে সর্বশেষ প্রাণহানির এ ঘটনা ঘটে।
আঞ্চলিক গভর্নর ইসুফু মামানে সরকারি টেলিভিশন’কে বলেন, আমরা ১৫ জনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হয়েছি। এছাড়া আহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ও লিপিবদ্ধ হয়েছে।
স্থানীয় টেলিভিশনে বলা হয়েছে, শুক্রবার নগরীতে ৯০ মিনিটে ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
টেলিভিশনের খবরে বলা হয়, প্রবল বর্ষণের ফলে কিছু এলাকায় খাবার পানি ও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।
নাইজারে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল থাকে। এ সময় বিপুল প্রাণহানির ঘটনা ঘটে।
দেশটিতে ২০২২ সালে ১৯৫ জন মারা যায় এবং চারলাখ লোক ক্ষতিগ্রস্ত হয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page