October 2, 2026, 8:38 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটিতে কর্মক্ষেত্রে জেন্ডার ফ্রেন্ডলি এনভারমেন্ট বিষয়ে কর্মশালা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কর্মক্ষেত্রে জেন্ডার ফ্রেন্ডলি এনভারমেন্ট বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলায় আজ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন ও আইএলও’র প্রোগ্রেস প্রজেক্টের সহযোগিতায় বুধবার সকাল ১০টায় রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব কর্মশালা পরিচালনা করেন।
এ সময় রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের পরিচালক জহির উদ্দিন, রাঙ্গামাটি উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি মনোয়ারা আক্তার, নারী নেত্রী শাহেদা আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় জেন্ডার সমতা, চাহিদা ও ভুমিকা, জেন্ডারভিত্তিক সহিংসতার ক্ষেত্রে নিয়োগকর্তা এবং কর্চারীদের মধ্যে সচেতনতা তৈরী করা, নারীদের দক্ষ কাজের সুযোগ প্রদানে জেন্ডার সুবিধা সম্পর্কে নিয়োগকারীদের সংবেদনশীলতা, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া বাংলাদেশ শ্রম আইন ভিত্তি করে জেন্ডার বিষয়ক নিয়োগকর্তাদের ভুমিকা নিয়ে ব্যাখ্যা ও চিহ্নিত করা হয়।
কর্মশালায় পর্যটন, আইসিটি, কেয়ার এবং কৃষিভিত্তিক সেক্টরের নিয়োগকর্তা, কর্মচারীসহ ২৫ জন প্রতিনিধি অংশ নেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page