September 19, 2026, 2:35 pm
শিরোনামঃ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক

অনলাইন সীমান্তবাণী ডস্কে :  অন্তর্বর্তী সরকারকে সহায়তায় চলতি অর্থবছরে বাংলাদেশকে প্রায় দুই বিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক। এ সময় তিনি এ সহায়তার আশ্বাস দেন।

আবদুলায়ে সেক জানান, গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম, বন্যা পরবর্তী সহায়তা, বায়ু মান উন্নয়ন এবং স্বাস্থ্য খাতের জন্য বিশ্বব্যাংক চলতি অর্থবছরে প্রায় ২ বিলিয়ন ডলার নতুন অর্থায়নের জন্য প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, আমরা আপনাদের যত তাড়াতাড়ি ও যত বেশি সম্ভব সহায়তা করতে চাই। নতুন প্রতিশ্রুতির পাশাপাশি বিদ্যমান কর্মসূচি থেকে প্রায় ১ বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থ দেওয়া হবে।

সেক বলেন, অতিরিক্ত এই ঋণের ফলে চলতি অর্থবছরে বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের সফট লোন এবং অনুদানের মোট পরিমাণ প্রায় ৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে।

বিশ্বব্যাংক প্রধান বলেন, সংস্কার সম্পন্ন করা বাংলাদেশের তরুণ বিশেষ করে প্রতি বছর চাকরির বাজারে প্রবেশকারী দুই মিলিয়ন যুবকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বিশ্বব্যাংকের বাংলাদেশ প্রধানকে বলেন, ১৫ বছরের অপশাসন শেষ করে নতুন করে বাংলাদেশের এই পথচলায় সহায়তা করার জন্য বিশ্বব্যাংককে নমনীয় হতে হবে।

তিনি বলেন, ধ্বংসস্তূপ থেকে আমাদের নতুন কাঠামো গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের দিকে মনোযোগ দিতে হবে।

হাসিনা সরকারের আমলে যে অর্থ বিদেশে পাচার করা হয়েছে তা পুনরুদ্ধারেও বিশ্বব্যাংকের সহায়তা চান ড. ইউনূস।

জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেক জানান, তিনি ঢাকার দেয়ালে তরুণদের আঁকা গ্রাফিতি এবং ম্যুরাল দেখে মুগ্ধ হয়েছেন। তিনি বলেন, আমার ৩০ বছরের ক্যারিয়ারে আমি কোথাও এমনটা দেখিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page