May 28, 2026, 8:06 pm
শিরোনামঃ
বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী গণতন্ত্র দ্বারা সুগম হবে অর্থনৈতিক মুক্তির পথ : স্পিকার দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছি : অর্থমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প নামে ভাইরাল মহিষটি বিরল অ্যালবিনো প্রজাতির বগুড়ায় ঈদের দিন স্বামীর হাতে স্ত্রী খুন শরীয়তপুরে ৩০ গরুসহ নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার প্রথমবারের মতো এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ভারতে নিজস্ব স্টেলথ যুদ্ধবিমান তৈরির উদ্যোগ ৮৮ দিন পর ইন্টারনেট সংযোগ চালু করল ইরান
এইমাত্রপাওয়াঃ

লেবাননে পেজার বিস্ফোরণে হিজবুল্লাহ সদস্যসহ ৯ জন নিহত ; আহত ২৮০০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লেবাননের বিভিন্ন স্থানে পেজার নামে পরিচিত বেতার যোগাযোগ যন্ত্রের বিস্ফোরণে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হাজার হাজার সদস্যের পাশাপাশি বহু বেসামরিক ব্যক্তি শহীদ বা আহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ যে তথ্য প্রকাশ করেছে তাতে জানানো হয়েছে, রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে প্রথম বিস্ফোরণে কমপক্ষে নয় জন শহীদ এবং ২৮০০ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, “দক্ষিণ লেবাননের হাসপাতালগুলোর ধারণ ক্ষমতার বাইরে চলে যাওয়ায় আহত ব্যক্তিদের লেবাননের রাজধানীর বাইরের হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।” বৈরুতে প্রেস টিভির সংবাদদাতা মরিয়ম সালেহ লেবাননের রাজধানী থেকে জানিয়েছেন, শহীদদের মধ্যে একজন নয় বছর বয়সী মেয়ে ও হিজবুল্লাহর সাথে সম্পর্কযুক্ত আইন প্রণেতা আলী আম্মারের ছেলে রয়েছেন।

আহতদের মধ্যে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানিও রয়েছেন। পেজার বিস্ফোরণে তার আঘাতের বিষয়টি নিশ্চিত করতে তার স্ত্রী এক্স পেইজে বলেছেন, মোজতবার অবস্থা স্থিতিশীল রয়েছে। মরিয়ম সালেহ বলেছেন, যারা পেজার বহন করছিলেন, বিস্ফোরণ ঘটার আগে তারা সেগুলোকে গরম হতে দেখেছেন। তিনি জানাচ্ছেন, ইহুদিবাদী ইসরাইল উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। ইসরাইল ধারণা করছে, হিজবুল্লাহর পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া আসবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page