July 31, 2026, 1:12 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না ; রপ্তানি হচ্ছে : পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডস্কে : অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভারতে উপহার হিসেবে যাচ্ছে না ইলিশ, রপ্তানি করা হচ্ছে। ইলিশ যারা চাচ্ছে তারাও ওপার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুরে ভেঙ্গে যাওয়া সুইচ গেট পরিদর্শনে শেষে এই মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না। এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতো টাকা নয়।

তিনি বলেন, এখনও ইলিশ যায়নি, তার আগেই তো দাম বেড়ে গেছে। তাই রপ্তানি হলেই যে দাম বেড়ে যাবে কথাটা ঠিক নয়।

উপদেষ্টা আরও বলেন, যারা এই জিনিসটা চাচ্ছেন তারাও কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ওই পাড়ে থেকে অনেক সমর্থন দিয়েছেন। সেটা আমরা সকলেই দেখেছি।

রিজওয়ানা হাসান বলেন, এলাকার মানুষের যে দুর্দশার কথা শুনলাম, এই দুর্দশা প্রথম শুনিনি। আপনাদের এলাকাতে হয়তো এটা প্রথম কিন্তু এই দুর্দশা বাংলাদেশের অনেক জায়গাতে আছে। সরকারি হিসাবে প্রতিবছর ৩০ হাজার মানুষ সর্বশান্ত হয়ে যায় নদী ভাঙনে। আর বেসরকারি খাতের হিসাব অনুযায়ী বছরে ১ লাখ মানুষ সর্বশান্ত হয়।

তিনি উজানের প্রচণ্ড স্রোতে ভেঙে যাওয়া নোয়াখালী মুছাপুর রেগুলেটর সুইচ গেট, নদী ভাঙ্গনরোধে দ্রুত মেরামতের আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনে অবৈধভাবে খাল দখলে দ্রুত উচ্ছেদের নির্দেশ দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মহাপরিচালক আমিরুল হক ভূঞা, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা মুন্সী আমির ফয়সালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজকের বাংলা তারিখ



Our Like Page