August 20, 2026, 10:30 am
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনেরং ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজার পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন মেটার শিশু সুরক্ষা প্রসঙ্গে জাকারবার্গ মিথ্যা বলেছেন : হুইসেলব্লোয়ার ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে নজর সরানোর কৌশল : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে অসংক্রামক রোগ প্রতিরোধে বিশেষ বাজেট বরাদ্দ ও মাষ্টারপ্লান তৈরী

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরর্চ্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ গাইড লাইন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ‘সিএলপিএ’র সহযোগিতায় এবং পদ্মাসমাজ কল্যাণ সংস্থা ওসি.নেট-এর বাস্তবায়নে ঝিনাইদহ পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধু‘র সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো: মুস্তাক আহম্মেদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো: বদরউদ্দীনসহ পৌরসভার কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধির উপস্থিতিতে এ্যাডভোকেসীসভা অনুষ্ঠিত হয়। পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো: হাবিবুর রহমান এর পরিচালনায় আলোচনায় অংশগ্রহয় করেন, মানবাধিকারকর্মী ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রমান টুকু, স্থাপতি ও শিক্ষক হাসিবুল কবির, প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক গাউস গোর্কি, নোবেল পলিটেকনিক্যাল ইনষ্টিটিউটর-এর শিক্ষক নাজমুল আলম রিগান, এসএসটিভি ও দৈনিক বণিক বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, দৈনিক রানার পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ, ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাহিদ আক্তার, ঝিনাইদহ পৌরসভার সহকারী প্রকৌশলী মুন্সী মো: আবুজাফর, প্রশাসনিক কর্মকর্তা মো: আসাদুজ্জামান, পদ্মা ইয়ুথ ইনেসিয়েটিভ-এর সমন্বয়কারী মেহেদী হাসান প্রমুখ।

এছাড়াও আলোচনা সভায় স্টেডিয়াম পুকুরকে সাঁতার উপযোগি করে গড়ে তোলা, ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে হাঁটার পরিবেশ করা ও কলাবাগান রোড থেকে শুরু করে নদীর পাড়ে হাঁটার ব্যবস্থা বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত নেয়া এবং বিশেষ বাজেট বরাদ্দ ও পরবর্তিতে পৌরসভা মাষ্টারপ্লান তৈরীর বিষয়ে সকলেই একমত পোষণ করেন।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page