July 10, 2026, 8:52 pm
শিরোনামঃ
সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ; ঝোড়ো হাওয়ার শঙ্কা স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নিয়মে পরিবর্তন আনছে ইসি চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সারোয়ার আলমগীর কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো পা-মাথাবিহীন অর্ধগলিত মরদেহ সিরাজগঞ্জে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি : নেতানিয়াহু কিয়েভ কখনোই মস্কোকে দমাতে পারবে না : পুতিন পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত ঝিনাইদহের মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় ৬০ পরিবারের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের মিরসরাইয়ের রূপসী ঝর্ণা থেক ২ পর্যটকের মরদেহ উদ্ধার 

 
বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাই উপজেলার রূপসী ঝরনায় গোসল করতে নেমে পানিতে তলিয়ে দুই ছাত্র মারা গেছেন। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
তারা হলেন– মুশফিকুর রহমান আদনান (২১) ও  মাহবুবর রহমান মুত্তাকিন (২২)। তাদের মধ্যে মুশফিকুর রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র এবং মাহবুবুর নারায়ণগঞ্জের একটি সরকারি কলেজের ছাত্র।
ফায়ার সার্ভিস জানায়, নারায়ণগঞ্জ থেকে ১৪ জন মিরসরাইয়ের রূপসী ঝরনায় বেড়াতে আসেন। শুক্রবার সকালে নিহত দুজন ঝরনায় গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান। সকাল ৯টার দিকে দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিস তল্লাশি শুরু করে। দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, দুজন নিখোঁজ ছিলেন এবং দুজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হচ্ছে।
এর আগে ২৭ সেপ্টেম্বর মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনায় ওপর থেকে পাথর পড়ে মাহবুব হাসান (৩০) নামের বেসরকারি এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়। এ ঘটনার পরদিন (২৮ সেপ্টেম্বর) সংস্কারকাজ ও পর্যটকদের সুরক্ষা নিশ্চিতের সাময়িকভাবে ঝরনায় বন বিভাগের পক্ষ থেকে পর্যটক প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page