April 25, 2026, 10:41 am
শিরোনামঃ
ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের
এইমাত্রপাওয়াঃ

হামাসকে সন্ত্রাসী বলায় সৌদির টিভি অফিসে সাধারণ মানুষের হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের সন্ত্রাসী হিসেবে অভিহিত করায় ইরাকের রাজধানী বাগদাদে সৌদির একটি টিভি চ্যানেলের অফিসে চার থেকে পাঁচশ মানুষ হামলা চালিয়েছেন। এছাড়া অফিসটিতে আগুন ধরিয়ে দিয়েছেন তারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, হামাস ছাড়াও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইরাকি মোবিলাইজেশন ফোর্সের যোদ্ধাদেরও সন্ত্রাসী হিসেবে অভিহিত করে প্রতিবেদন প্রচার করেছে সৌদির মালিকানাধীন টিভি চ্যানেল মিডেল ইস্ট ব্রডকাস্টিং সেন্টার (এমবিসি)। এরপর টিভি চ্যানেলটির বাগদাদ অফিসে হামলা চালান সাধারণ মানুষ।

ফরাসি বার্তাসংস্থা এএফপি জানিয়েছ, শনিবার সকালে এমবিসির বাগদাদ স্টুডিওতে চার থেকে পাঁচশ মানুষ হামলা চালান। সংস্থাটি বলেছে, “তারা ইলেকট্রনিক যন্ত্রাংশ, কম্পিউটার নষ্ট এবং ভবনের একটি অংশে আগুন ধরিয়ে দেন।”

নাম প্রকাশ না করার শর্তে  ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং যেসব মানুষ টিভি অফিসে হামলা চালাতে এসেছিলেন তাদের পুলিশ সরিয়ে দিয়েছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের নিজ দেশের স্বাধীনতার জন্য কয়েক দশক ধরে লড়াই করছে। এছাড়া দখলদার ইসরায়েলের দৌরাত্ব কমাতে এবং লেবানের অখণ্ডতা রক্ষায় কাজ করছে হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ সাধারণ মানুষ তাদের যোদ্ধা হিসেবেই অভিহিত করে থাকে। তবে নিজেদের অধিকার আদায়ের লড়াই করা এসব যোদ্ধাকে পশ্চিমা দেশগুলো সন্ত্রাসী সংগঠনের সদস্য হিসেবে অভিহিত করে থাকে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page