August 4, 2026, 12:05 pm
শিরোনামঃ
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ নেতানিয়াহুর আমারা যুদ্ধের বিস্তার দেখতে চায় না : ইরানের প্রেসিডেন্ট ইসরায়েল-সংযুক্ত আরব আমিরাতের বিশাল অস্ত্র চুক্তির গোপন নথি ফাঁস যশোরে কালো পতাকা হাতে আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় জাতীয় ইঁদুর দমন অভিযানের উদ্বোধন

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : “ছাত্র-শিক্ষক-কৃষক ভাই ইঁদুর দমনে সহযোগিতা চাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় জাতীয় ইঁদুর দমন অভিযান ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। সোমবার ২১ অক্টোবর সকাল ৯.৩০ টার সময় মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, ‘চাঁদের হাট’ এ জেলা প্রশাসন, মাগুরা এর আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা এর সহযোগিতায় অনুষ্ঠান পরিচালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কৃষিবিদ ড. মো: ইয়াছিন আলী, উপপরিচালক, ডিএই, মাগুরা ও উপস্থাপনায় অতিরিক্ত উপপরিচালক (পিপি) বিষ্ণু পদ সাহা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ অহিদুল ইসলাম, জেলা প্রশাসক, মাগুরা।  এছাড়াও উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির সহ প্রমুখ।
বক্তব্য রাখেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত ইঁদুর দমন কৃষক মোঃ হান্নান মোল্লা, বড়খড়ি, কাটাখালী বাজার, শালিখা উপজেলার শরশুনা গ্রামের কৃষক মোঃ শহর আলী, মাগুরা সদর, মাগুরা সদর উপজেলা কৃষি অফিস উপসহকারী কৃষি কর্মকর্তা সত্যপুর ব্লক আশরাফুল আলম।
মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, ইঁদুর প্রতি বছর গোল আলু, গম, আনারস, নারিকেল, ধান ইত্যাদি  ফসলের ব্যাপকহারে ক্ষতি করে। যার ক্ষতির পরিমাণ সর্বোপরি বৎসরে প্রায় ৭ লক্ষ টন খাদ্য শস্য নষ্ট করে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম এর কাছে থেকে কৃষক মোঃ হান্নান মোল্লা পুরস্কার ক্রেস্ট, সার্টিফিকেট ও সম্মানি গ্রহণ করেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page