October 2, 2026, 12:31 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রাম বন্দরে প্রাইমমুভার ট্রেইলার শ্রমিক ধর্মঘট স্থগিত  

 
বশির আল-মামুন, চট্টগ্রাম : কনটেইনার পরিবহনের বিশেষায়িত গাড়ি প্রাইমমুভার ট্রেইলার শ্রমিকদের ধর্মঘট স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল চারটা থেকে ধর্মঘট স্থগিত করার বিষয়টি  নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার, কনক্রিট মিক্সার , ফ্ল্যাটবেড ও ড্রামট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম খান।
 তিনি জানান, বৃহস্পতিবারের (২৪ অক্টোবর) মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এমন আশ্বাসে আমরা ধর্মঘট স্থগিত করেছি। যদি দাবি মানা না হয় তাহলে আবার কর্মসূচি ঘোষণা করা হবে।
ধর্মঘটের কারণে প্রায় ৩৪ ঘণ্টা বিঘ্ন ঘটেছে আমদানি-রপ্তানি পণ্যভর্তি কনটেইনার ডিপোতে আনা-নেওয়ার কাজ। তবে বন্দরের ভেতরে জেটির জাহাজ, ইয়ার্ড ও টার্মিনালে কনটেইনার লোড-আনলোড, স্থানান্তর কার্যক্রম স্বাভাবিক ছিল।
সোমবার (২১ অক্টোবর) সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার শ্রমিক ধর্মঘটের ডাক দেয় চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার, কনক্রিট মিক্সার , ফ্ল্যাটবেড ও ড্রামট্রাক শ্রমিক ইউনিয়ন।
মোহাম্মদীয়া এন্টারপ্রাইজের মালিকানাধীন প্রাইমমুভার ট্রেইলার চালক ও সহকারীদের নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র ও সরকার ঘোষিত নিম্নতম মজুরি প্রদান, শ্রমঘণ্টা বাস্তবায়ন ইত্যাদি বাস্তবায়নের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়।
এর ফলে বন্দর থেকে অনচেসিস ডেলিভারির রপ্তানি পণ্যবোঝাই কনটেইনারগুলো বেসরকারি অফডক থেকে জাহাজীকরণের জন্য বন্দরে আনা এবং বন্দর থেকে আমদানি পণ্যবোঝাই কনটেইনার ডিপোতে নেওয়া কার্যত বন্ধ ছিল।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page