November 28, 2026, 6:55 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ২০০জন কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ এবং সঞ্চয় ও প্রণোদনা বিতরণ অনুষ্ঠান

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : বয়স ১৮ না হলে বিবাহ নয় এই শর্ত পূরণকৃত কিশোরীদের উদ্দেশ্যে দারিদ্র্য মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থানের সহয়তা প্রকল্প ২য় পর্যায়ে ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড( বিআরডিবি) অর্থায়নে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ এবং সঞ্চয় ও প্রণোদনা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২: ঘটিকায় অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাসুদুল হক টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম তারিক-উজ-জামান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারী।

অনুষ্ঠানে কোর্স পরিচালনা করেন,মেহেদী হাসান,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, আমজাদ হোসেন,সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা,হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন প্রমূখ।

প্রশিক্ষণ শেষে কিশোরীদের মধ্যে জমাকৃত সঞ্চয় ও সরকারি প্রণোদনার চেক বিতরণ করা শেষে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে।

এছাড়াও আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৩ জন শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page