May 17, 2026, 7:52 am
শিরোনামঃ
আগামী বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ থাকবে : প্রধানমন্ত্রী দেশের স্বার্থ বিনষ্ট করে কাউকে চুক্তি করতে দেব না : স্থানীয় সরকার মন্ত্রী লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবো : পানিসম্পদ মন্ত্রী হজে গিয়ে ১৫ বাংলাদেশির মৃত্যু চট্টগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা বগুড়ায় ধানক্ষেত থেকে রাজমিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার  বাংলাদেশকে জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর উপহার দিলো পাকিস্তান বিমানে ওঠার আগে চীনের দেওয়া সবকিছু ডাস্টবিনে ফেলল মার্কিন প্রতিনিধিরা আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত হয়েছে : ট্রাম্প বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলো ভারত
এইমাত্রপাওয়াঃ

অনলাইনে রিটার্ন দাখিলে করদাতারা ব্যাপক সাড়া ফেলেছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক করদাতাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা প্রায় ৬ লাখ অতিক্রম করেছে। একইসাথে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য রেজিস্ট্রেশন সংখ্যা ১৩ লাখ অতিক্রম করেছে।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোন প্রকার কাগজপত্র দাখিল/আপলোড করতে হয়না। অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া অধিকতর সহজ ও সাবলীল করার জন্য করদাতাদের নিকট থেকে যে ফিডব্যাক গ্রহণ করা হয়েছে সেগুলো বাস্তবায়নের ফলে অনলাইন রিটার্ন দাখিল প্লাটফর্মটি সম্মানিত করদাতাদের নিকট ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতাগণ সহজে এবং দ্রুত তাঁদের ২০২৪-২০২৫ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলপূর্বক দাখিলকৃত রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন।

একইসাথে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট/ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করদাতাগণ কর পরিশোধের সুবিধা ও কর সমন্বয় (Adjustment of Tax Refund) করার সুবিধা পাচ্ছেন। এ বিষয়ে কল সেন্টার ও ব-সধরষ এর মাধ্যমে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলকারী সকল করদাতাকে জাতীয় রাজস্ব বোর্ড আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছে। সেই সাথে জাতীয় রাজস্ব বোর্ড সকল করদাতাকে সুষ্ঠুভাবে রিটার্ন দাখিল এবং ঝামেলা বিহীন সেবা পেতে অনলাইনে রিটার্ন দাখিল করার জন্য আহবান জানাচ্ছে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page