September 25, 2026, 3:21 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

নেতানিয়াহু ও গ্যালান্টের গ্রেফতারি পরোয়ানা জারির পর হুমকি আসছে ; আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি বলেছে, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর আদালত হুমকি এবং ভয়ভীতির মুখোমুখি হয়েছে।

হেগে আইসিসিভুক্ত সদস্যদের উদ্দেশে সংস্থার প্রেসিডেন্ট তোমোকো আকান বলেন, আদালত “জবরদস্তিমূলক ব্যবস্থা, হুমকি, চাপ এবং নাশকতার ঘটনার সম্মুখীন হয়েছে।”

তিনি বলেন, “আমরা ইতিহাসের একটি টার্নিং পয়েন্টে রয়েছি। আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক বিচার এখন হুমকির মুখে। মানবতার ভবিষ্যতও তাই। তবে আন্তর্জাতিক অপরাধ আদালত স্বাধীন ও নিরপেক্ষভাবে তার আইনগত কর্মকাণ্ড পরিচালনা করে যাবে। এক্ষেত্রে কাউকে হস্তক্ষেপের সুযোগ দেয়া হবে না।”

গত ২১ নভেম্বর আইসিসি ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেই সময় আদালত বলেছিল, ইসরাইল ফিলিস্তিনের গাজা উপত্যকাকে অবরোধ করে সেখানে হামলা চালিয়েছে এবং সেখানকার বেসামরিক লোকজনের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে।

নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর ইসরাইলের অন্ধ সমর্থক আমেরিকা এই পরোয়ানা প্রত্যাখ্যান করেছে। এমনকি মার্কিন রিপাবলিকান দলের কোনো কোনো সিনেটর আইসিসি’র ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রেসিডেন্টে জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ সম্পর্কে আইসিসি’র সভাপতি বলেন, কিছু কিছু নির্বাচিত কর্মকর্তা মারাত্মকভাবে হুমকি দিচ্ছেন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য গ্রেফতারি পরোয়ানা জারি করছে। তিনি বলেন, “যদি আদালত ভেঙে পড়ে, তবে সমূহ বিপদ রয়েছে।”

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page