October 2, 2026, 7:39 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসে নিরাপত্তা জোরদার 

বশির আল মামুন, চট্টগ্রাম :  চট্টগ্রাম নগরের খুলশী থানায় ভারতীয় সহকারী হাইকমিশন ও ভারতীয় ভিসা সেন্টারে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে সহকারী হাইকমিশন ও ভিসা সেন্টারের আশপাশের এলাকায় নজরদারির বৃদ্ধি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)।

 

জানা যায়, সোমবার (২ ডিসেম্বর) বিকেলে থেকে নগরের খুলশী ভারতের সহকারী হাইকমিশন ও নগরের ২ নম্বর গেইট ভারতীয় ভিসা সেন্টারে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়ে। এসব এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিএমপি।

 

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভিতরে বিক্ষোভ ও ন্যাক্কারজনক হামলার ঘটনার পর এ ব্যবস্থা নেওয়া হয়।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, ভারতীয় সহকারী হাইকমিশন ও ভারতীয় ভিসা সেন্টার এলাকাতে বিশেষ কোনো নিরাপত্তা শঙ্কা নয় বা কোনো কিছুর আশঙ্কাও করা হচ্ছে না।

 

তবে আগরতলায় ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় সহকারী হাইকমিশন ও ভারতীয় ভিসা সেন্টারে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে সহকারী হাইকমিশন ও ভিসা সেন্টারের আশপাশের এলাকায় কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।

 

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান বলেন, ভারতীয় সহকারী হাইকমিশন ও ভিসা সেন্টার কেন্দ্রিক স্বাভাবিকের তুলনায় সোমবার বিকেলে থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সহকারী হাইকমিশনার ও ভিসা সেন্টারের সামনে ও এর আশপাশ এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page