June 30, 2026, 7:33 pm
শিরোনামঃ
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন মানবতাবিরোধী অপরাধে হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড কালেমাসহ সাদা পতাকা টানানো বিদেশে বাংলাদেশের জন্য ভালো বার্তা দেয় না : তথ্য উপদেষ্টা গাইবান্ধায় স্ত্রীকে হত্যার পর পালাতে গিয়ে স্বামী আটক ফরিদপুরে নিখোঁজের ৩ দিন পর কাশবন থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার নেতানিয়াহুর জন্য যুদ্ধাস্ত্র কেনা উচিত হবে না : মার্কিন কংগ্রেসম্যান বিদেশিদের জন্য ভিসা ফি ৪০০% বাড়াচ্ছে জাপান যুদ্ধ থামিয়ে ইসরায়েলকে গাজা পুনর্গঠনে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ : স্থানীয় সরকারমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

অসুস্থ বাবাকে জঙ্গলে ফেলে গেছে সন্তানেরা ; উদ্ধার করে দায়িত্ব নিলেন জয়দেবপুর থানার ওসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক গাজীপুর সদর উপজেলায় অসুস্থ এক বৃদ্ধকে তার সন্তানরা জঙ্গলে ফেলে গেছেন বলে অভিযোগ উঠেছে। তিন দিন সেখানে পড়ে থাকার পর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পরে ওই বৃদ্ধের দায়িত্ব নেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম।

উদ্ধার হওয়া বৃদ্ধ হলেন- শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার চরডিপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে সাকিব আলী সরদার। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। জঙ্গলে ফেলে যাওয়ার আগে তিনি ঢাকার বাড্ডা এলাকায় বড় মেয়ের বাসায় থাকতেন।

পুলিশ জানায়, বড় মেয়ে ও জামাতা বৃদ্ধের অন্য দুই সন্তানের সঙ্গে পরামর্শ করে তাকে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বি কে বাড়ি বৃদ্ধাশ্রমে নিয়ে যান। কিন্তু, বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ অসুস্থতার কারণে তাকে সেখানে রাখতে অপারগতা প্রকাশ করে।

পরে তারা বৃদ্ধকে বাড়ি ফিরিয়ে নেওয়ার বদলে পথের পাশে একটি জঙ্গলে ফেলে রেখে চলে যান। তিন দিন সেখানে পড়ে থাকার পর স্থানীয়রা বিষয়টি থানায় জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, গত ৪ ডিসেম্বর বিকেলে থানার আওতাধীন একটি জঙ্গলে এক বৃদ্ধের পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে বৃদ্ধকে অত্যন্ত নোংরা অবস্থায় পাওয়া যায়। তার পায়ে মলমূত্র লেগে ছিল এবং প্রস্রাবের রাস্তায় একটি ক্যানুলা লাগানো ছিল।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সমাজসেবা অফিসারকে জানানো হলে তারাও দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন।

পরে স্থানীয়দের সহায়তায় বৃদ্ধকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাতেই থানার গাড়িতে করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃদ্ধ সম্পূর্ণ সুস্থ হলে তাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দেওয়া হবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

এ সময় মৃত্যুর আগ পর্যন্ত ওই বৃদ্ধের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন ওসি।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page