November 28, 2026, 6:31 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আওয়ামী লীগ বাদে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না : জিএম কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না।

শনিবার (৭ ডিসেম্বর) সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভায় এসব বলেন তিনি।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার প্রধানের জাতীয় ঐক্যের ডাক দৃশ্যত রাজনৈতিক অনৈক্য তৈরি করছে। এ থেকে দেশে সংঘাতময় অবিশ্বাসের পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

আলোচনায় বক্তব্য দেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, রেজাউল ইসলাম ভূঁইয়া ও অন্যরা।

তিনি অভিযোগ করে বলেন, জাতীয় পার্টিকে সাংবিধানিকভাবে শান্তিপূর্ণ সভা-সমাবেশ করতে দেয়া হচ্ছে না। আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেয়া হয়েছে। নেতাদের পাসপোর্ট আটকে দেওয়া হয়েছে।’

জিএম কাদের আরও বলেন, গণমাধ্যমে চরমভাবে সেলফ সেন্সরশিপ চলছে। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেয়া হচ্ছে না।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page