November 28, 2026, 6:19 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের মামববন্ধন ও আলোচনা সভা 

বশির আল–মামুন চট্টগ্রাম : “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য নিয়ে নতুন আঙ্গিকে এ বছর পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে।

সোমবার (৯ ডিসেম্বর) দিবসটি উদযাপন উপলক্ষ্যে দুর্নীতি দমন কমিশন-দুদক চট্টগ্রামের আয়োজনে নগরীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মানববন্ধন ও একাডেমির মিলনায়তনে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়ানোর মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। দুদক চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মোহাঃ আবুল হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার হুমায়ুন কবির, অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার, পুলিশ সুপার রায়হান উদ্দিন খান,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ এসময় উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃকিত সংগঠনের নেতৃবৃন্দ, মহানগর দুর্নীতি ব্যানার ফেস্টুন সহকারে মানব বন্ধনে অংশগ্রহণ করেন।

পরে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বৈষম্যবিরোধী নতুন বাংলাদেশ নির্মাণে অর্থনৈতিক বৈষম্যকে দূর করতে হবে। সমাজকে দুর্নীতিমুক্ত করতে হলে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার পাশাপাশি জনগণকে ক্ষমতায়ন করতে হবে। ফলে প্রশাসনিক কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে।

তিনি আরো বলেন, আমাদের সমাজে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দুই ভাবে দুর্নীতি হয়ে থাকে। অনেক অফিসার আছে যারা দুর্নীতিতে যুক্ত নয় কিন্তু প্রতিষ্ঠান দুর্নীতি করে বিধায় এটার সাথে যুক্ত সবাই দুর্নীতির আওতায় চলে আসে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মূল প্রত্যাশা একটি স্বচ্ছ, জবাদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণ। এ নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং দুর্নীতি প্রতিরোধে আমাদের সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে।

দুদক চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মোহাঃ আবুল হোসেন এর সভাপতিত্বে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার হুমায়ুন কবির, অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার, পুলিশ সুপার রায়হান উদ্দিন খান অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান, দুদক চট্টগ্রামের উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ প্রমূখ বক্তৃতা করেন।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page