October 2, 2026, 5:34 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে আগুন পুড়ে গেছে গ্যারেজের ৩৪ যানবাহন

বশির আল-মামুন চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকায় একটি গাড়ির গ্যারেজে আগুন লেগেছে। এতে অটোরিকশা, মোটরসাইকেলসহ ৩৪টি বিভিন্ন ধরনের যানবাহন পুড়ে গেছে। পুড়ে গেছে গ্যারেজের পাশে থাকা একটি মুদির দোকানও। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ওই এলাকার নুরুল আমিন নামে এক ব্যক্তির গ্যারেজে এ ঘটনা ঘটে।
কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমরান হোসেন জানান, শুক্রবার ভোরে একটি গ্যারেজে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। ফায়ার সার্ভিস কাজ করার ২০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষে জানানো যাবে।
এদিকে, স্থানীয় লোকজনের দাবি, নির্দিষ্ট সময়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসেননি। ফায়ার সার্ভিসের কর্মীরা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন গ্যারেজের সব যানবাহন পুড়ে গেছে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।
স্থানীয় চরপাথরঘাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য সাইফুদ্দিন মানিক বলেন, ‘ভোর ৪টার দিকে ওই গ্যারেজে আগুন লাগার বিষয়টি মোবাইল ফোনে আমি জানতে পেরেছি। আগুনে নুরুল আমিনের ছেলে আনিছুর রহমানের গ্যারেজে থাকা ৩০টি অটোরিকশা, একটি মোটরসাইকেল এবং তিনটি মাহিন্দ্র গাড়ি পুড়ে গেছে। পাশে থাকা তার ভাই নজরুল ইসলামের একটি মুদির দোকানও পুড়ে গেছে।’

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page