September 25, 2026, 11:19 am
শিরোনামঃ
জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া
এইমাত্রপাওয়াঃ

গাজার নিরাপদ অঞ্চলের শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর হামলায় ৩৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নুসাইরাত শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরাইলি সেনারা গানবোট থেকে ভয়াবহ হামলা চালিয়েছে যাতে অন্তত ৩০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

গাজার যে শরণার্থী শিবিরে ইসরাইল এই বীভৎস্য হামলা চালিয়েছে সেটি তেল আবিবের ঘোষণা করা নিরাপদ অঞ্চলে অবস্থিত। অর্থাৎ ইহুদিবাদী বাহিনী তাদের ঘোষণা করা নিরাপদ অঞ্চলেও বিভৎস্য হামলা চালিয়ে ফিলিস্তিনিদেরকে হতাহত করছে। নুসাইরাত শরণার্থী শিবিরের এই বর্বর হামলায় বহু মানুষ আহত হয়েছেন এবং অনেকে নিখোঁজ রয়েছেন। এই হামলায় সেখানকার একটি পোস্ট অফিসও ধ্বংস হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ইহুদিবাদী বাহিনী এই শিবিরের একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে হামলা চালায় যাতে অন্তত ৪০ জন শহীদ এবং বহু মানুষ আহত হয়েছেন। বলা হচ্ছে- এখনো বিধ্বস্ত ভবনের নিচে অনেকে চাপা পড়ে রয়েছেন, তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করা যায়নি।

এদিকে, গতকাল ইহুদিবাদী ইসরাইলি বাহিনী গাজা শহরের মধ্যাঞ্চলের শিল্প এলাকায় একজন ফিলিস্তিনি ফটো সাংবাদিক এবং অন্য এক তরুণকে বিমান হামলার মাধ্যমে হত্যা করেছে। এর পাশাপাশি গাজা শহরের উত্তরাঞ্চলের শেখ রাদোয়ান মহল্লায় বিমান হামলা চালিয়ে আল-আকসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুস সালাম এবং তার স্ত্রীকে হত্যা করেছে। খান ইউনুস শহরে অন্য এক হামলায় তিন ব্যক্তি শহীদ হয়েছেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page