April 10, 2026, 12:50 pm
শিরোনামঃ
জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার ৬ পুলিশ সদস্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার ৬ পুলিশ সদস্য। এসময় তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় তাহেরীসহ ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার রাতে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাহেরীসহ ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দেড়শ’ জনকে আসামি করে বিজয়নগর থানায় একটি মামলা করেছে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার একটি মামলায় আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে তার সমর্থকদের দ্বারা হামলা শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। শনিবার  রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চর-ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তরা রওশন আলী জানান, বিজয়নগর চর ইসলামপুরে পুলিশের কোনো রকম অনুমতি না নিয়েই গিয়াস উদ্দিন তাহেরীর সমর্থকরা মাহফিলের আয়োজন করে। মাহফিলে চলাকালে সরকার বিরোধী বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিতে থাকে। খবর পেয়ে পুলিশ সেখানে আখাউড়া থানার একটি দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করতে গেলে তাহেরীর সমর্থকরা পুলিশের উপর চড়াও হামলা চালায়।

এক পর্যায় পুলিশের উপর ইট পাটকেল ছুড়তে থাকে তারা। এতে ৬ পুলিশ সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যদের জেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার আখাউড়া উপজেলায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে তাহেরীর সমর্থকরা পুলিশের উপর হামলা করে এবং এক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দেয়। ওই ঘটনায় তাহেরীসহ ১৫ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে আখাউড়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করতে গিয়েছিল পুলিশ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page