September 25, 2026, 10:41 am
শিরোনামঃ
ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ঘে ১ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনায় সিএনজি স্ট্যান্ড দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর)  রাত ৯টার পর পাচঁদোনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. লাল মিয়া (মেম্বার) ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোসাদ্দেক হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গোলাগুলির খবর পেয়ে রাত ১১টার দিকে সেনাবাহিনীর একটি মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে  বুধবার সকালে আবারও  দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। গোলাগুলির সময় পাঁচদোনা এলাকার শাহিন মিয়া ছেলে রনি মিয়া (৩২) গুলিবিদ্ধ হন। তাকে চিকিৎকার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ ছাড়া সংঘর্ষে একই এলাকার আজিম উদ্দিনের ছেলে শ্রমিক নেতা আলম মিয়া (৫৫) ও মিজান মিয়ার ছেলে শুভ (১৯), চথচারী দড়িচর গ্রামের জামাল মিয়ার স্ত্রী লিজা বেগমসহ আরও ৬ জন আহত হয়েছেন।

এ বিষয়ে জানতে লাল মিয়া ও মোসাদ্দেকের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তারা ধরেননি।

নরসিংদীর মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত থেকে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page