April 10, 2026, 9:47 am
শিরোনামঃ
৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবেয় : মোজতবা খামেনি হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সাজা শেষে বেনাপোল দিয়ে ফেরত পাঠানো হলো দুই ভারতীয় নাগরিককে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

শুক্রবার রাত ৭টার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদেরকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

স্বদেশে ফেরতরা হলেন ভারতের উত্তর প্রদেশ বিহারের সীতামারহি জেলার মেজরগঞ্জ থানার সীতামনি-ডুমরি এলাকার সুনীল কুমার সিংয়ের ছেলে সন্দীপ কুমার সিং (৪২) ও ঝাড়খন্ড প্রদেশের রাঁচি জেলার রাজুল্লাতু থানার সিনজুসেরেং এলাকার আতুয়া তোপ্পোর ছেলে অজয় তপ্পো (৪০)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মোঃ ইব্রাহিম আহমেদ জানান, এই দুই জন ৭ বছর আগে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করেন। পরে পুলিশের হাতে আটক হওয়ার পর আদালতে পাঠালে তাদের সাজা হয়।

পরে সাজা শেষে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তাদেরকে ঢাকার ভারতীয় হাইকমিশনের কনস্যুলার বিভাগ থেকে জারিকৃত মূল ভ্রমণের অনুমতিপত্রের (নথিপত্র ইসি নং এক্স ১০০৭৮৮৪/এক্স ১০০৭৮৮৫) মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসময় বিজিবি, বিএসএফ, ইমিগ্রেশন পুলিশ ও যশোর কারাগারের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page