November 28, 2026, 4:39 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরে ছাত্রলীগের মশাল, ৩০ জনের বিরুদ্ধে মামলায় ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রাঙামাটির কর্ণফুলী নদীতে ভেসে উঠলো নিখোঁজ দুই পর্যটকের মরদেহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নিখোঁজের প্রায় ৪৩ ঘন্টা পর রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে দুই পর্যটকের মরদেহ ভেসে উঠেছে।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার চিৎমরম ইউনিয়নের কর্ণফুলী নদীর সীতার ঘাট অংশে নিখোঁজ পর্যটক প্রিয়ন্ত দে ও শাওন দত্তের লাশ ভেসে উঠে।

এর আগে একই স্থানেই তারা গেল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গোসল করতে নেমে নদীতে ডুবে নিখোঁজ হন।

স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে নিখোঁজ দুই পর্যটকের লাশ ভেসে উঠলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজনদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতদের বাড়ি চট্টগ্রাম মহানগর এলাকার সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলে শাওন দত্ত। সে রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র। প্রিয়ন্ত দাশ শাওনের খালাতো ভাই।

চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page