April 10, 2026, 6:52 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

বিশ্ব ইজতেমা মাঠে হত্যাকান্ড ; সাদপন্থী নেতা জিয়া বিন কাশেম গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি সাদ অনুসারী জিয়া বিন কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার এন এম নাসির উদ্দিন।

তিনি জানান, টঙ্গী পশ্চিম থানায় দায়ের করা হত্যা মামলার ৬নং আসামি জিয়া বিন কাসেমকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসা হচ্ছে।

প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে দুই গ্রুপের দ্বন্দ্বে চার মুসল্লি নিহত ও শতাধিক আহত হন। এ ঘটনায় শুরায়ি নেজামের (জুবায়েরপন্থি) পক্ষ থেকে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে একই মামলার ৫নং আসামি মোয়াজ বিন নুরকে গ্রেপ্তার করে পুলিশ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page