October 2, 2026, 6:36 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

বরিশালে দুটি বাস ও তৈলবাহী লরির ত্রিমুখী সংঘর্ষে ২০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বরিশালে যাত্রীবাহী দুটি বাস ও তৈলবাহী লরির ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৩ জনকে গুরুতর অবস্থায় শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা।

শনিবার বেলা সাড়ে এগারটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোরের বাইচখোলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুইপাশে ৮ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র জানযটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।

খবর পেয়ে সেনাবাহিনী, হাইওয়ে পুলিশের সদস্যরা যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় আড়াই ঘন্টা যাবত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানিয়েছেন, যাত্রীবাহী শ্যামলী, এসই পরিবহনের দুটি বাসের সাথে তৈলবাহী লরির ত্রিমুখী সংঘর্ষ হয়। খবর পেয়ে ১৩ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত শ্যামলী পরিবহনের বাসটি মহাসড়কের মধ্যে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুর রহমান জানিয়েছেন, মহাসড়কের ওপর থেকে বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। যান চলাচল স্বাভাবিক হওয়ার পর দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি জব্দ করে থানায় নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page