September 25, 2026, 4:54 am
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাটে ছাত্র সমন্বয়কে বেদড়ক পিটানি ; দু’জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোলাম আজম (২৫) নামে এক সমন্বয়ক বেধড়ক পিটানি খেয়েছে। ওই ঘটনায় সহিদার রহমান দেদুল ও সজিব মিয়া নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান সরকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সকালে পৌরসভার কোটতলী এলাকায় নিজ বাড়ির পাশের সড়কে এ হামলার শিকার হন গোলাম আজম। এ ঘটনায় তার বড় ভাই মাসুদ আলম বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই উপজেলায় ছাত্র সমন্বয়ক গোলাম আজমের সঙ্গে পারিবারিক তুচ্ছ ঘটনা নিয়ে বুধবার (১ জানুয়ারি) রাতে কথা কাটাকাটি হয় প্রতিবেশী দেদুল মিয়ার সঙ্গে। বৃহস্পতিবার সকালে পাটগ্রাম পৌরসভার কোটতলী এলাকায় হাঁটতে বের হন গোলাম আজম। এ সময় আগের দ্বন্দ্বের জেরে প্রতিবেশী সহিদার রহমান দেদুল (৫৯), তার ছেলে সজিব মিয়া (২৬) ও রহিদুল ইসলাম (৩২) তাকে মারধর করেন। এতে মাথায় ও পায়ে আঘাত পেয়ে আহত হন গোলাম আজম।

পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক বিকেলে আজমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠান।

পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার জানান, এ ঘটনায় সজিব ও দেদুলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। হামলার প্রতিবাদে এদিন বিকেলে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও চৌরঙ্গী মোড়ে প্রতিবাদ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page