September 25, 2026, 3:23 am
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছে মার্কিন কংগ্রেস। স্থানীয় সময় সোমবার (৬ জানুয়ারি) দেশটির পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে স্বীকৃতি দেন আইনপ্রণেতারা।

গেল বছরের ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পায় রিপাবলিকান দল। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী নভেম্বরে নির্বাচন হলেও ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় ৬ জানুয়ারি। এদিন মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে আইনপ্রণেতারা ট্রাম্পের বিজয়ের স্বীকৃতি দেন।

কংগ্রেসের দেয়া অনুমোদনে বলা হয়, রিপাবলিকান পার্টি নির্বাচনে নিরঙ্কুশ ভাবে বিজয়ী হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে যোগ্য। কংগ্রেসের এ স্বীকৃতির ফলে এখন ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টি সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেল।

২০২০ সালে এই ট্রাম্পকেই হারিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের অনুমোদনের দিনেই মার্কিন ক্যাপিটল হিলে সশস্ত্র হামলা চালিয়ে ফলাফল পাল্টে ফেলার চেষ্টা করেন ট্রাম্প সমর্থকরা। নজিরবিহীন ওই হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য-সহ বহু হতাহতের ঘটনা ঘটে।

তবে এবার ট্রাম্পের বিজয়ের পর বাইডেন-কমলা প্রশাসন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সব ধরনের ব্যবস্থা গ্রহণের কথা জানান। আগামী ২০ জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page