July 1, 2026, 7:31 pm
শিরোনামঃ
পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন সীমান্ত পাহারার চেয়েও বর্তমানে সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ মেহেরপুরে শিক্ষকের বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার কুমিল্লায় ভারতীয় সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড থেকে নারীর মরদেহ উদ্ধার‌ পুরো গাজা দখলে নেওয়ার ঘোষণা দিলো ইসরায়েলি মন্ত্রী জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ইরানের দ্বারস্থ নরেন্দ্র মোদি আল আকসা মসজিদে ইহুদি বসতিস্থাপনকারীদের অনুপ্রবেশ
এইমাত্রপাওয়াঃ

আমেরিকাতে মেটার ফ্যাক্ট চেকিং কার্যক্রম বাদ দেওয়ার নিন্দায় বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার প্রযুক্তি মোঘল মেটার (ফেসবুক) তৃতীয় পক্ষ ফ্যাক্ট চেকিং কার্যক্রম আমেরিকাতে বাদ দেওয়া সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে। ওয়াশিংটন থেকে এএফপি এখবর জানায়।

ফ্যাক্ট চেকিং বাদ দেওয়া বিষয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের বাইডেন বলেন, ‘আমি মনে করি এটা আসলেই লজ্জাজনক’।

‘একটা অসত্য বিষয় তারা প্রিন্ট হতে দেবে এবং লাখ লাখ লক্ষ মানুষ তা দেখবে ও পড়বে।’ উল্লেখ করে প্রসিডেন্ট বাইডেন আরো বলেন, এ ধরনের বিষয় আমেরিকার সাথে যায় না। আমরা সত্য উপস্থাপন করতে চাই।

বুধবার ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী জুকারবার্গ বলেন, তিনি আমেরিকাতে ফেসবুকের থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।

জুকারবার্গ আরো বলেন, ফ্যাক্ট চেকাররা খুব বেশিমাত্রায় রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। বিকল্প হিসেবে ইলন মাস্কের এক্স এর মত ফেসবুক এবং ইন্সটাগ্রাম কমিউনিটি নোট নেবে। ।

ফেসবুকের ফ্যাক্ট চেকিং প্রোগামে সংবাদ সংস্থা এএফপি পৃথিবীব্যাপি ছাব্বিশটি ভাষায় বর্তমানে কাজ করছে।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page