August 3, 2026, 4:00 am
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মুন্সিগঞ্জের থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নিল দলীয় নেতা-কর্মীরা ;  বৈষম্যবিরোধী ছাত্রদের রাস্তা অবরোধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মুন্সিগঞ্জের শ্রীনগরে যুবদল নেতাকে থানায় ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ঘণ্টাব্যাপী ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। তবে এ সময় রোগীবাহী অ্যাম্বুলেন্স ও জরুরি পরিবহন ছেড়ে দেন আন্দোলনকারীরা।

শনিবার (১১ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার অভিমুখে অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে বন্ধ হয়ে যায় মূল এক্সপ্রেসওয়েতে যান চলাচল। দেখা দেয় কয়েক কিলোমিটার যানজট।

এসময় পুলিশের সঙ্গে দফায় দফায় বাগবিতণ্ডায় উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশের আশ্বাস ও ২ ঘণ্টার মধ্যে আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাস্তা ছাড়েন আন্দোলনকারীরা। তবে সড়কের পাশে বসে অবস্থান নেন তারা।

আন্দোলনকারীরা জানান, সুশাসন প্রতিষ্ঠায় জুলাই আন্দোলন। তবে আন্দোলনের পরও থানা থেকে এজাহারভুক্ত আসামি ছিনতাইয়ের ন্যক্কারজনক ঘটনা কেউ মানবে না। এমন হলে যে কেউ আসামিকে থানা থেকে ছিনিয়ে নেবে, বিশৃঙ্খলা তৈরি করবে। কাউকে ভোগান্তি নয়, ঊর্ধ্বতন মহল বার্তা দিতে এই সড়ক ব্লকেড।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page