August 3, 2026, 3:59 am
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোনায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ২৮ নেতকর্মীকে জেল হাজতে প্রেরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নেত্রকোনা জেলার মদনে একটি বিস্ফোরক মামলায় হাজিরা দিতে আসা আওয়ামী লীগের ২৮ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

আজ রোববার দুপুর ১টায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম রাজিবুল হাসান শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করেছেন।

জানা গেছে, গত বছর  ৮ সেপ্টেম্বর মদন উপজেলার চাঁচগাও চকপাড়া গ্রামে মো. শামছুল হক বাদী হয়ে মদন থানায় মামলাটি দায়ের করেন।

বিশেষ ক্ষমতা আইনে মামলায় ৩৯ জনকে আসামি করা হয়।

পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করলে ২৮ জন আসামি জামিন চেয়ে আজ আদালতে হাজিরা দিতে আসলে জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন বিচারক।

আসামিদের সকলেই আওয়ামী লীগের, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।

তবে ২৮ জনের মধ্যে একজনের বয়স কম থাকায় তাকে আলাদা সংশ্লিষ্ট হাজতে প্রেরণ করে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page