September 25, 2026, 1:21 am
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জে বিএনপির কাউন্সিল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিশোরগঞ্জে তাড়াইল উপজেলা বিএনপির কাউন্সিল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

রোববার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এ ঘটনা ঘটে। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গতকাল শনিবার রাউতি ইউনিয়ন বিএনপির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন আবুল হাসান রতন। কিন্তু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কমিটি মেনে না নিলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়।

এ ঘটনার জের ধরে আজ বেলা ১১টার দিকে দুই পক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতনসহ ৩ জন।

আহতদের আশঙ্কাজনক অবস্থায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত ডাক্তার রতনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page