September 25, 2026, 12:40 am
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে বাণিজ্যমেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের কর্মীকে হত্যা ; ৪ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চট্টগ্রামের মিরসরাই স্টেডিয়ামে বাণিজ্যমেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জাহেদ হোসেন মুন্না (২০) নামে এক যুবদলের কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ওই রাতেই নিহতের পরিবার বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ্য করে একটি হত্যা মামলা দায়ের করে। রাতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৪ আসামিকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- মিরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসান (৩৭), মো. নাজমুস সাকিব মারুফ (২২), মো. শাহ আলম (৪৭), মো. আরমান (২৬)।

হামলার পর থেকে মিরসরাই স্টেডিয়ামে বাণিজ্যমেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। মেলার দোকানপাট বন্ধ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর মিরসরাই স্টেডিয়ামে বাণিজ্যমেলায় পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইনের অনুসারীদের সঙ্গে পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের অনুসারীদের কথা কাটাকাটি হয়।

পরবর্তীতে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে রাত ১০টার দিকে কামরুলের অনুসারীরা জাহিদ হুসাইনের বাড়ি এবং তার অনুসারীদের ওপর হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। পরে জাহেদ হোসেন মুন্না নামের এক যুবদল কর্মী নিহত হয়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, নিহতের ঘটনায় ১১ জনের নামে হত্যা মামলা হয়েছে। হত্যার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা মিরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসানসহ ৪ জনকে গ্রেফতার করে আদালাতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page