October 15, 2026, 6:37 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

সাধারণ মানুষের ওপর করের বোঝা না চাপিয়ে বিকল্প উপায়ে রাজস্ব বাড়ানোর পরামর্শ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাধারণ মানুষের ওপর হঠাৎ করের বোঝা না চাপিয়ে বিকল্প উপায়ে রাজস্ব বৃদ্ধির উদ্যোগ নেয়ার জন্য সরকারকে পরামর্শ দিয়েছে এফবিসিসিআই’র বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পরামর্শ দেন পরিষদের আহ্বায়ক জাকির হোসেন নয়ন। এছাড়া অনুৎপাদনশীল খাতে সরকারের ব্যয় সংকোচন এবং স্বচ্ছতা নিশ্চিতকরণের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির প্রচেষ্টা গ্রহণ করার পরামর্শ দেন তিনি।

এ সময় পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে এফবিসিসিআই’র সাবেক সহ-সভাপতি আবুল কাশেম হায়দার, বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স এসোসিয়েশনের (বারভিডা) সভাপতি আব্দুল হক, এফবিসিসিআই’র সহায়ক কমিটির সদস্য গিয়াস উদ্দিন খোকন, সুপারসপ মার্কেট ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং এফবিসিসিআই’র বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সদস্য সচিব জাকির হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জাকির হোসেন নয়ন লিখিত বক্তব্যে আরও বলেন, করের হার না বাড়িয়ে, করের আওতা বৃদ্ধি করা জরুরি, যাতে সবসময় একই করদাতাকে করের জন্য চাপ প্রয়োগ না করা হয়।

এছাড়া সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে দেশের স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে মূসক ও সম্পূরক শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।

শিল্পখাতে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে নয়ন বলেন, এমনিতেই দেশের শিল্পখাত বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন। তদুপরি গ্যাসের দাম বাড়ানো হলে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে এবং স্থানীয় শিল্প প্রতিযোগিতা সক্ষমতা হারাবে। এই অবস্থায় স্থানীয় শিল্পের স্বার্থে গ্যাসের দাম না বাড়িয়ে গ্যাসের অপচয় রোধ ও অবৈধ সংযোগগুলোকে বিচ্ছিন্ন করার মাধ্যমে গ্যাসের সঠিক ও যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দেয়ার পরামর্শ দেন তিনি।

এছাড়াও এফবিসিসিআই’র বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের পক্ষ থেকে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে ব্যবসা-বান্ধব পরিবেশ ও ব্যবসা সহায়ক রাজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানোর পাশাপাশি তিনি ব্যাংক ঋণের সুদের হার কমানো, বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও বাজার সরবরাহ স্থিতিশীল রাখা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, যানযট নিরসন, বন্দরসমূহের সক্ষমতা বৃদ্ধিসহ ট্রেড ফ্যাসিলিটেশন কার্যক্রম জোরদার করতে সরকারের প্রতি আবেদন জানান ।

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page