September 24, 2026, 11:58 pm
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলিবর্ষণ ; বাবা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাজশাহীতে যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ওই যুবদল নেতার বাবা মো. আলাউদ্দিন (৬০) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে রাজশাহী মেডিকলে কলেজ (রামেক) হাসপাতালের অপারেশন থিয়েটারে তিনি মারা যান বলে জানান মেডিকেল অফিসার ও মুখপাত্র ডা. সংকর কে বিশ্বাস।

তিনি বলেন, গুলিটি তার কমরের ভেতরে থেকে যায়। সেটি বের করার জন্য দুপুরে অপারেশন থিয়েটারে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান। গুলিতে তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

নিহতের আলাউদ্দিনের বাড়ি রাজশাহীর পবা উপজেলার ভুগরইল গ্রামে। তার ছেলে সালাহউদ্দিন মিন্টু নওহাটা পৌরসভা যুবদলের আহবায়ক কমিটির সদস্য।

নিহতের ছেলে সালাহউদ্দিন মিন্টু জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ করা হয়। এ সময় দরজা ভেদ করে একটি গুলি বাড়িতে ঢুকে। এতে আহত হন তার বাবা। গুলিটি তার কোমরে লেগেছিল, রাতেই রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মিন্টু আরও জানান, তাদের এলাকায় দুপক্ষের টাকা-পয়সা নিয়ে একটা বিরোধ ছিল। এর মীমাংসার জন্য রাতে উভয়পক্ষ রাজশাহীর এয়ারপোর্ট থানায় বসেছিল। একপক্ষের একজন তার ‘ছোট ভাই’। এজন্য তিনিও গিয়েছিলেন। থানায় মীমাংসাও হয়ে যায়। এরপর তিনি বাড়ি ফেরেন। এর আধাঘণ্টা পরই তার বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এয়ারপোর্ট থানার ওসি ফারুক হোসেন জানান, ‘দুটিপক্ষ থানায় একটি আপস-মীমাংসার জন্য বসেছিল। তারপর একপক্ষ গিয়ে মিন্টুর বাড়িতে গুলিবর্ষণ করে। বিষয়টি  শাহমখদুম থানা পুলিশ দেখছেন।’

শাহমখদুম থানার ওসি মাহবুব আলম বলেন, ‘হাসপাতালে অপারেশন থিয়েটারে আলাউদ্দিন মারা গেছেন বলে শুনেছি। তবে কারা গুলিবর্ষণ করেছে তাদের সনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page