September 24, 2026, 9:11 pm
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে প্রেমকেন্দ্রিক দ্বন্দ্ব ; ছাত্রাবাসে ঢুকে সমন্বয়ককে মারধর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে লাঠিসোঁটা ও রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি। এই ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন মারধরের শিকার ওই সমন্বয়ক। আহত সমন্বয়কের নাম নুরুল ইসলাম শহীদ।

গত মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১০টার দিকে নগরের কাদিরগঞ্জ ষষ্ঠিতলা কিউট ছাত্রাবাসে তার ওপর হামলা হয়। হামলায় তিনি বাঁ হাতে ও শরীরে বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।

এ বিষয়ে নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, এটা সম্পূর্ণ বাইরের ঘটনা ছিল। দুই ছেলে এক মেয়েকে পছন্দ করেন। এই প্রেমঘটিত বিষয় নিয়ে হৃদয় ও মোস্তাক মিল্টন নামের দুই তরুণের দ্বন্দ্ব রয়েছে। এ ঘটনায় ষষ্ঠিতলা এলাকায় ওই রাতে মিল্টনকে ধরে আনেন হৃদয়। সেখানে হৃদয়ের দুলাভাইও আসেন।

খবর পেয়ে মিল্টনের লোকজন ধাওয়া দিলে হৃদয়ের দুলাভাই ছাত্রাবাসে গিয়ে ওঠেন। মেসে আটকে রাখার খবর পেয়ে হৃদয়ের লোকজন এসে হামলা করেন।

আহত নুরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়। এ ছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৭ সদস্যের কমিটির একজন।

এ বিষয়ে নুরুল ইসলাম বলেন, বাঁ হাতে রডের আঘাত লেগেছে। সেখানে ফ্যাকচার না হলেও খুব ব্যথা আছে।

হামলার ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ছাত্রাবাসে নিজ কক্ষে রাতের খাবার খাচ্ছিলেন তিনি। এ সময় অপরিচিত এক ব্যক্তি ছাত্রাবাসে এসে প্রতিটি কক্ষের দরজা ধাক্কা দিয়ে কাউকে খুঁজছিলেন। তিনি দ্রুতই জানতে পারেন যে বাইরে থেকে এক ব্যক্তি এসে ছাত্রাবাসে পালিয়েছেন। তখন তিনিও খুঁজতে শুরু করেন।

একপর্যায়ে শামীম নামের এক ব্যক্তিকে মেসের চারতলায় খুঁজে পান তিনি। এ সময় শামীমের পক্ষের ২০ থেকে ২৫ জন এসে কোনো কথা না বলেই তার ওপর হামলা করেন। তারা ছাত্রাবাসের মালিক রোকন উদ্দীনসহ অন্যদেরও মারতে থাকেন বলেও জানান তিনি।

পরে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়ে তিনি বলেন, মামলা করব। আজকের মধ্যেই এই ঘটনায় মামলা করা হবে।

ওসি মেহেদী মাসুদ বলেন, ঘটনার পর পুলিশ ওই ছাত্রাবাসের গিয়েছিল। এখনো কোনো ধরনের অভিযোগ পাননি তারা। এ ব্যাপারে অভিযোগ দিলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page