September 30, 2026, 8:15 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে অল্পের জন্য রক্ষা পেলো ১২০০ ট্রেনযাত্রীর প্রাণ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  অল্পের জন্য রক্ষা পেয়েছে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ১ হাজার ২০০ যাত্রীর প্রাণ। লাল পতাকা দেখে বাঁকা হয়ে যাওয়া রেললাইনের ৪০ মিটার আগে দ্রুতগামী ট্রেনটি থামালে দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীরা।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, ট্রেনটি থামার মাত্র আধা ঘণ্টা আগে আরেকটি ট্রেন এই লাইন অতিক্রম করে গেছে। পরে রেলের কর্মীরা এখানে এসে দেখতে পান ঢাকা-গাজীপুর ডুয়েল গেজ আপলাইনের একটি রেললাইন প্রায় ২০ মিটার বাঁকা হয়ে স্লিপার লক ভেঙে সরে গেছে। এ সময় রেলের নিরাপত্তাকর্মীরা বিষয়টি দেখতে পান। তারা বেঁকে যাওয়া রেললাইনের পাশে লাল পতাকা টানিয়ে দেন।

এদিকে, দ্রুতগামী চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি ধীরাশ্রম রেলস্টেশন অতিক্রম করে কিছু দূর এগিয়ে রেললাইনের ওপর লাল পতাকা দেখতে পায়। বিপদ চিহ্ন দেখে ট্রেনটি বেঁকে যাওয়া রেললাইন থেকে মাত্র ৪০ মিটার দূরে এসে থেমে যায়।

ঢাকা-চাঁপাইগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের পরিচালক মোখলেছুর রহমান বলেন, ‘ধীরাশ্রম এলাকায় এসে রেললাইনের ওপর লাল পতাকা দেখতে পাই। তাৎক্ষণিকভাবে নির্দেশ দিলে ট্রেনটি এখানে থামানো হয়। পরে নেমে এসে নিরাপত্তাকর্মীদের কাছ থেকে ঘটনা জানা যায়।’

গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার হানিফ আলী গণমাধ্যমকে বলেন, ‘ধীরাশ্রম এলাকায় রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ঢাকা থেকে চাঁপাইগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি সেখানে আটকে আছে। লাইন মেরামত করার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে যাত্রা করবে। এ ঘটনার কারণে ঢাকা-জয়দেবপুর ডুয়েল গেজ ডাবল লাইনের আপলাইনটি বন্ধ রয়েছে। অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page