September 24, 2026, 8:18 am
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

মিশর ও জর্দানকে হুমকি ; গাজায় ফেরার অধিকার নেই ফিলিস্তিনিদের : ডোনাল্ড ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরিয়ে নেয়া হবে, তাদেরকে আর গাজায় ফিরতে দেয়া হবে না। ফক্স নিউজ টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই ঘোষণা দেন। তার এ সাক্ষাৎকারের আংশিক গতকাল (সোমবার) সম্প্রচার হয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয় তার পরিকল্পনা অনুসারে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার পর তারা আর গাজায় ফিরতে পারবে কিনা। জবাবে ট্রাম্প সরাসরি বলেন, ফিলিস্তিনিরা আর গাজায় ফিরতে পারবে না। সাক্ষাৎকারে ট্রাম্প গাজার “মালিকানা” নেয়ার বিষয়ে তার প্রচেষ্টার কথাও পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেছেন, মিশর এবং জর্দান যদি ফিলিস্তিনিদের গ্রহণ না করে তাহলে এই দুই দেশকে সব ধরনের সাহায্য বন্ধ করে দেবে আমেরিকা। মিশর ও জর্দানকে প্রতিবছর আমেরিকা শত শত কোটি ডলার সাহায্য দিয়ে থাকে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া ট্রাম্প বলেছেন, শনিবার দুপুরের মধ্যে যদি হামাস ইসরাইলের সব বন্দীকে মুক্তি না দেয় তাহলে তাদের জন্য নরকের দরজা খুলে যাবে।

ডোনাল্ড ট্রাম্প গাজার মালিকানা নিয়ে সেখানে সুন্দর বসতির গড়ে তোলার কথা বলেন, তবে গাজার বাসিন্দারা সেখানে ফিরতে পারবেন না বলে পরিষ্কার জানান।

ট্রাম্প গাজা দখলের কথা বললেও জাতিসংঘ সনদ জোরপূর্বক যেকোনো ভূখণ্ড দখলকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনায় বিশ্বব্যাপী নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে। গাজাবাসী তাদের মাতৃভূমি ছেড়ে না যাওয়ার অঙ্গীকার করেছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানসহ মধ্যপ্রাচের দেশগুলোও ট্রাম্পের ঘোষণাকে ভালো চোখে দেখছে না।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page