August 6, 2026, 4:21 pm
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

এআই অ্যাপ তৈরির পরিকল্পনা করছে মেটা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সিএনবিসি’র এক প্রতিবেদনে বৃহস্পতিবার বলা হয়েছে, মেটা তাদের ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপসহ স্বতন্ত্র অফারগুলোতে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ যুক্ত করার পরিকল্পনা করছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ফ্রান্সিসকো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এআইকে শক্তিশালী করার মডেলের ক্ষেত্রে মেটা অ্যামাজন, ওপেনএআই, গুগল ও মাইক্রোসফটের মতো প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিযোগিতা করছে এবং ২০২৩ সালে নিজস্ব এআই চ্যাটবট চালু করার পর থেকে তারা ক্রমবর্ধমানভাবে এই প্রযুক্তিটিকে তার প্ল্যাটফর্মগুলোতে ব্যবহার করছে।

সিএনবিসি বিষয়টির সাথে পরিচিত ব্যক্তিদের উদ্ধৃত দিয়ে জানায়, মেটা এই বছরের মাঝামাঝি নাগাদ একটি স্বতন্ত্র এআই অ্যাপ চালু করার পরিকল্পনা করছে।

ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান এক্স-এ, এক পোস্টে সিএনবিসির এক লিঙ্কসহ লিখেছেন: ‘ঠিক আছে, ঠিক আছে। হয়তো আমরা একটি সামাজিক অ্যাপ তৈরি করব।’

টেক জায়ান্টটি সম্প্রতি ২০২৪ সালের জন্য ক্রমবর্ধমান মুনাফা ও রাজস্বের কথা জানিয়েছে। আগামী বছরে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো সম্প্রসারণের উচ্চাভিলাষী পরিকল্পনা ঘোষণা করেছে।

সিইও মার্ক জুকারবার্গ বলেছেন, ‘আমি আশা করছি, এই বছর এমন একটি বছর হবে, যখন একটি অত্যন্ত বুদ্ধিমান ও ব্যক্তিগতকৃত এআই সহকারী ১ বিলিয়নেরও বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং মেটা এআই সেই শীর্ষস্থানীয় সহকারী হবে।’

 

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page